ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুবর্ণচরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের কন্যা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করত। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত, একপর্যায়ে দুই বোনই পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং পুকুর থেকে প্রথমে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরে জাল ফেলে অপর বোনের মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনেরা থানায় এসেছে।
এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনেরা থানায় এসেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় :