ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সোমালিয়ান জলদস্যদের হাতে জিম্মি নাটোরের জয় মাহমুদ

আফরোজা ইয়াসমিন
  • আপডেট সময় : ৫৮৫ বার পড়া হয়েছে

জয় মাহমুদ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া পণ্যবাহী বাংলাদেশের জাহাজ ও ২৩ নাবিকের মধ্যে রয়েছেন নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদ।

জলদস্যুদের হাতে জিম্মি হবার খবরে দুশ্চিন্তা ভর করেছে তার পরিবার ও স্বজনদের মধ্যে। পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলার সময় জয় বলেছিলো, দস্যুরা তার মোবাইলে ফোন নিয়ে নিচ্ছে। রানা বারন করে দিয়েছিলো, এই কথা যেন তার বাবা-মাকে বলা না হয়।

জয় মাহমুদ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার ছেলে। তার বাবার নাম জিয়াউর রহমান। জয় জাহাজের সাধারণ নাবিক হিসেবে কর্মরত।

রানার পরিবার তরফ থেকে জানা যায়, ১২ মার্চ দুপুরে জয় তার চাচাতো ভাই মারুফ আলীকে জিম্মি হয়ে পড়ার ঘটনা জানান এবং তা মা-বাবাকে জানাতে নিষেধ করেন। এরপর থেকে জয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়ের বাবা জিয়উর রহমান ছেলে জলদস্যুদের হাতে আটকের খবরে দুশ্চন্তিায় রয়েছেন। সেই সঙ্গে জয় মাহমুদসহ আটক বাংলাদেশি নাবিকদের দ্রুত উদ্ধার করে দেশে ফেরত আনারও দাবি জানান।

কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি ১২ মার্চ মঙ্গলবার দুপুর ১টার নাগাদ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এবং দেড়টার নাগাদ মালিকপক্ষকে বার্তা পাঠায়। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

সোমালিয়ান জলদস্যদের হাতে জিম্মি নাটোরের জয় মাহমুদ

আপডেট সময় :