ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ এপ্রিল থেকে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ করার পর আগামী ১২ এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে জানান, ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সীমিত ছিল। এছাড়া কারিগরি যন্ত্রপাতিগুলো হালনাগাদ কার্যক্রমে ব্যস্ত থাকায় বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ইসি জানিয়েছে, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২,২৭৪ জন। এর মধ্যে স্মার্ট এনআইডি পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯,৩৪৯ জন। বাকি ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন এখনও এই সেবা থেকে বঞ্চিত। ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী জুনে আরও একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে নতুনভাবে ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে দীর্ঘ আট বছরেও দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছানো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ এপ্রিল থেকে

আপডেট সময় :