হোমনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ২৫৯ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা(কুমিল্লা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্য সহকারীরা প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সহকারীদের আজ রোববার কর্মবিরতি কার্যক্রম শুরু করেন এবং তারা বক্তব্যের মাধ্যমে বলেন এই কর্মসূচি চলমান থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরেরনিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল, পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মরতরা।তারা আরো বলেন আসন্ন টি.সি.ভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম ০১/১০/২০২৫ইং তারিখ হতে বর্জন এর অনির্দিষ্টকালের জন্য ডাক দিয়েছেন।















