ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ

৩০০ মানুষের চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী দুর্গম লেম্বুছড়ি এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রায় ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় জনসাধারণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপারেশন উত্তরণ-এর আওতায় সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে জনবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ

৩০০ মানুষের চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় :