ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ!

গাইবান্ধায় দুদকের গণশুনানি গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে গাইবান্ধা স্টেডিয়ামের ইনডোরে সমন্বিত জেলা দুর্নীতি প্রতিরোধে গণশুনানির আয়োজন করে দুদক।
​ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নাগরিক তার অধিকারে যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবাসমূহ পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম প্রমূখ।
​গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা, পাসপোর্ট, শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।
তবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দৃশ্যমান কোন অগ্রগতি নেই জন্য এনিয়ে অনেকের মাঝে ক্ষোভ রয়েছে।
গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ আমলে নিয়ে শুণানি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ!

আপডেট সময় :