ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

গোসাইরহাটে ৪৫০টি পানের বোরোতে অগ্নিসংযোগ

৮ লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে পথে ৩ কৃষক

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের (পাসকাটি) গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২:৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ৩ জন কৃষকের তিলে তিলে গড়ে তোলা পানের বোরোতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৪৫০টি পানের বোরো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ৫নং ওয়ার্ড মেম্বার মালেক সরদারের কাছ থেকে জমি খাজনা নিয়ে যৌথভাবে পানের বোরো চাষ শুরু করেন আব্দুল কাদের মাঝি, মনসুর মাঝি এবং জাহাঙ্গীর সরদার। তারা বিভিন্ন এনজিও এবং দাদন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা ধার-দেনা করে এই প্রজেক্টটি দাঁড় করান। সামনে বৈশাখ মাস থেকে পান বিক্রি শুরু করার কথা ছিল। কিন্তু আজ দুপুর ১২:৫০ মিনিটে অজ্ঞাতনামা কে বা কারা পুরো বোরোতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বোরো গ্রাস করে ফেলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, মাদকবিরোধী কোনো আক্রোশ বা পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরাই এই পরিকল্পিত অগ্নিসংযোগ ঘটিয়েছে। ৪৫০টি পানের বোরো হারিয়ে এখন দিশেহারা ৩টি পরিবার।​
ক্ষতিগ্রস্ত কৃষক মনসুর মাঝি ও আব্দুল কাদের মাঝি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা ৮ লক্ষ টাকা ঋণ করে এই বোরো সাজিয়েছিলাম। বৈশাখ থেকে পান বিক্রি করে কিস্তি দেওয়ার স্বপ্ন ছিল। এখন আমাদের সব শেষ। আমরা এখন ঋণের টাকা দেব কীভাবে আর খাব কী?”
​৫নং ওয়ার্ড মেম্বার মালেক সরদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অসহায় কৃষকদের ওপর এমন আক্রমণ মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
​বিষয়টি স্থানীয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন প্রশাসনের কাছে আর্থিক সহায়তা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোসাইরহাটে ৪৫০টি পানের বোরোতে অগ্নিসংযোগ

৮ লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে পথে ৩ কৃষক

আপডেট সময় :