ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

সুবর্ণচরের চর জব্বর ডিগ্রি কলেজে তালা

অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কলেজে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা “চোরে রান্ধে, চোরে খায়—ক্লাস শুরু কয়টায়” লেখা সম্মিলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ২ হাজার ৯৯৫ টাকা, মানবিক বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা হলেও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ তাদের।
এ ছাড়া নামে-বেনামে বিভিন্ন ফি আদায়ে অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা এবং অধ্যক্ষের নিয়মিত নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত না থাকার অভিযোগও তোলেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এসব কারণে কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি আদায় করা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত নন।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সিরাজ হায়দার বেলাল বলেন, “কলেজটি প্রতিষ্ঠার ৩২ বছরেও একটি ভালো অডিট হয়নি। শিক্ষার্থীদের নিরপেক্ষ অডিটের দাবিকে আমরা যৌক্তিক মনে করি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমি একমত। তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরের চর জব্বর ডিগ্রি কলেজে তালা

অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় :