ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

নাটোরে ডিবি পুলিশের অভিযানে ভেজাল

অনুমোদনহীন ঔষধ ও ওষুধ তৈরির মেশিনারীজ উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ঔষধ ও ওষুধ তৈরির মেশিনারীজ উদ্ধার সহ তিনজন আসামীকে গ্রেফতার করেছেন। গতকাল রোববার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন নাটোর পুলিশ সুপার মোঃ শরীফুল হক। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি নাটোরের একটি চৌকস টিম নাটোর সদর থানাধীন সদর লক্ষীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মোঃ ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল নাটোর) উদয় কুমার সাহা, ওসি ডিবি নাটোর মোঃ নজরুল ইসলাম সহ আরো পুলিশের কর্মকর্তা গনের।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত আসামী মোঃ খোকন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভেজাল ঔষধ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানায়, প্রায় এক বছর ধরে সে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে। ফেসবুকের “এসকে নিউট্রিশন” ও “অর্গানিক বায়ো কেয়ার সলিউশন” নামে দুটি পেজের মাধ্যমে প্রতিদিন ৫০–৬০ জন ক্রেতার কাছে অনলাইনে এসব ঔষধ বিক্রি করতো।
পুলিশ সুপার আরও জানান, অভিযুক্তরা প্রায় ৪২ ধরনের যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের জন্য অনুমোদনহীন ও ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। এসব বিক্রি করে বছরে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করতো চক্রটি।
অভিযানে জব্দ করা ভেজাল ঔষধ ও মেশিনারিজের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন মোঃ শরিফুল ইসলাম (২৮) এবং মোঃ তারিকুল ইসলাম (২৪)। তারা সবাই নাটোর সদর এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে ডিবি পুলিশের অভিযানে ভেজাল

অনুমোদনহীন ঔষধ ও ওষুধ তৈরির মেশিনারীজ উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় :