ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

দাগনভূঞা জামায়াত ইসলামির নির্বাচনী জনসভা

অপবাদের জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান অতিথির বক্তব্য ডা. ফখরুদ্দিন মানিক বলেন- যাদের কাছে নিজের দলের কর্মীর নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ থাকবে? তারা কি কোন দিন চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে? আমরা দুর্নীতি করিনা, কাওকে দুর্নীতি করতে দিব না।
তিনি আরও বলেন- নারীদের আমরা বিনা বেতনে মাস্টার্স পর্যন্ত পড়ালেখার সুযোগ করে দিব। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। ১২ তারিখ নীরব ব্যালটের মাধ্যমে মিথ্যাচারের জবাব দেয়া হবে।
আমরা দূর্নীতিকে চিরতরে বন্ধ করে দিব, শুধুমাত্র দূর্নীতি বন্ধ হলে উন্নয়ন গুনেও শেষ করা যাবেনা। -ডা. মো. ফখরুদ্দিন মানিক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দূর্নীতিকে চিরতরে বন্ধ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মো ফখরুদ্দিন মানিক।
গতকাল সোমবার (৯ ই ফেব্রুয়ারী) দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, “যারা গণভোটে না এর পক্ষে প্রচারণা চালিয়েছেন, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না। গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যে দল এবং জোট ক্ষমতায় আসেনি, এবার নতুন বাংলাদেশের জন্য তাদেরকেই আপনাদের ভোট দিবেন”
দিনব্যাপী এ কর্মসূচিগুলোতে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি আব্দুর রহীম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভায় পৌর আমির কামরুল ইসলাম এর সঞ্চালনায় ও দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী -৩ ১১ দলীয় জোট প্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক,
ফেনী জেলা জামায়াত ইসলামির আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, সেক্রেটারী আবদুর রহিম ফেনী জেলা মজলিসে সুরা সদস্য এস এম নুর নবী দুলাল, ইসলামী খেলাফত মজলিসের দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদের রহমান, ইসলামি ছাত্র শিবিরের ফেনী জেলা শাখার সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, ফেনী জেলা কর্মপরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক মানিক, ফেনী জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, এনপিপির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত সহ জামায়াত ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দাড়িঁ পাল্লার সমর্থনে একটি গনৃ মিছিল করা হয়। মিছিলটি দাগনভূঞা বাজারের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাগনভূঞা জামায়াত ইসলামির নির্বাচনী জনসভা

অপবাদের জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে

আপডেট সময় :