ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে ফায়ার ফাইটার নিহত

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে কর্মরত ফায়ার ফাইটার প্রান্ত মন্ডল (২৩) মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে এবং সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীরা জানান, অসুস্থ বাবাকে দেখতে মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচ দিনের ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা গেছে।
প্রান্তের স্ত্রী, এক বছরের সন্তানসহ পরিবারের সদস্যরা তার অপেক্ষায় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে ফায়ার ফাইটার নিহত

আপডেট সময় :