ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের ঝটিকা অভিযান

অস্ত্র-গোলাবারুদসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয়-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।
র‌্যাব জানায়, গত ২৯ মার্চ দিবাগত রাত প্রায় ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযান চলাকালে সৈকত হোসেন বুলু (৪০) নামের এক ব্যক্তির সেমিপাকা টিনশেড ঘর ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে তার শয়নকক্ষের ছাদের সিলিংয়ে বিশেষভাবে তৈরি মাচা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি। এছাড়া ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজাও উদ্ধার করা হয়।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানিয়েছে, পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের ঝটিকা অভিযান

অস্ত্র-গোলাবারুদসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় :