ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন

লালপুর (নাটোর) সংবাদদাতা
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলের প্রচেষ্টায় লালপুর বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হয়েছে। মঙ্গলবার (২৬ মে) থেকে নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে থামবে ঢাকা-চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্ত:নগর ট্রেন ৮০৬/৮০৫ ‘চিলাহাটি এক্সপ্রেস’। ট্রেনটি নিয়মিত আজিমনগর স্টেশনে ২ মিনিট যাত্রাবিরতি প্রদান করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি’র ৪ মার্চ এর এক পত্রের প্রেক্ষিতে জনগণের দাবি ও প্রয়োজনিয়তার নিরিখে রেলওয়ে কর্তৃপক্ষ আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। গত ২০ মে পশ্চিমাঞ্চলের সহকারী চিপ অপারেটিং সুপারিটেডেন্ট মো: আব্দুল আওয়াল স্বাক্ষরিত পত্রে আজ মঙ্গলবার (২৬ মে) আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
সকাল ৬ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি বেলা ১০ টা ২৮মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশনে পৌছে ১০ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে এবং বিকেল ৫ টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৯ টা ১ মিনিটে আজিমনগর স্টেশনে পৌছে ৯ টা ৩ মিনিটে চিলাহািটর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে রেলওয়ের সময় সূচি থেকে জানা গেছে।
প্রসঙ্গত: আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকা গামী আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির জন্য এক যুগেরও বেশী সময় ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি জানিয়ে আসছিল লালপুর উপজেলাবাসি। ট্রেন থামানোর অন্দোলন করতে গিয়ে চলন্ত ট্রেন থামানো, আজিমনগর স্টেশনে ভাঙচুরের মত অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে। আন্দোলনকারীরা মামলার শিকার ও হাজতবাস পর্যন্ত করেছেন। শেষ পর্যন্ত সমাজকল্যাণ ব্যারিস্টার প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল লালপুর বাসির সে দাবি পুরনে সক্ষম হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন

আপডেট সময় :