‘আমরা স্বাধীনতা বিরোধী নই, আমাদের ক্ষমা করে দিন’
- আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদীয় আসন ফেনী-২ জোট মনোনীত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনস প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ইং আজকের নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক অনুষ্ঠানে এক ঘটনা ঘটে। এ সময় এবি পার্টি জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করে তিনি জানান জামাতের সাথে আমরা নির্বাচনী জোটে এসেছি এজন্য আমাদের ক্ষমা করে দেন । এজন্য তিনি নিজেউনার কে ধিক্কার দেন ।
অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে আমার বাংলাদেশ পাটির পক্ষে ক্ষমা চাইছি ।
ফেনী সদর উপজেলা প্রতিনিধি ।
মঞ্জু উপস্থিত ব্যক্তিদের কাছে জানতে চান ওনারা তার ক্ষমা গ্রহণ করেছেন কি না, তখন সমস্বরে ‘না’ ধ্বনি ওঠে। এই প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে।
জামায়াত-নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন, নির্বাচনী বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করে ছোট দলগুলোর টিকে থাকা কঠিন। তবুও, জামায়াতের জোটে যোগ দেওয়ার দায়ের ৬০ শতাংশ আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে আমরা দোষারোপ করব না।
এ সময় সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন করেন— কেন এবি পার্টি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে ব্যর্থ হয়েছে? এর জবাবে এবি পার্টির চেয়ারম্যান বলেন, একটি ছোট দল হিসেবে আমাদের সেই সামর্থ্য ছিল না। ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী ব্যবস্থাপনা— এককভাবে এসব করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।








