ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ইডেন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩২৯ বার পড়া হয়েছে

ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইডেন কলেজ ছাত্রলীগের মেয়েদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজের সভাপতি শাহিনুর সুমিসহ (২৮) অন্তত সাত জন আহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে ইডেন কলেজের শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যোগ দিতে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের দিকে আসতে চাইলে কলেজ ছাত্রলীগের মেয়েরা তাদের ওপর হামলা চালায়।

আহত শিক্ষার্থীদের মধ্যে সুমিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালে নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফোন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাফিকুজ্জামান ফরিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যের সামনে আমাদের প্রোগ্রাম ছিল। ইডেন কলেজ থেকে কয়েকজন সঙ্ঘবদ্ধ হয়ে সেখানে যাওয়ার সময় ছাত্রলীগের ২০-৩০ জন আমাদের ওপর হামলা ও মারধর করে।

তাদের হামলায় সুমিসহ অনেকেই আহত হয়। সুমি ছাড়াও হামলার শিকার হয়েছে সায়েমা, তামান্না, ফাহমিদা, সানজিদা, মিমসহ কমপক্ষে ছয়-সাত জন। পরে সুমিকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইডেন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

আপডেট সময় :