ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ইসলামপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ৬ নেতাকর্মী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে বিএনপির ছয়জন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী দল পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গতকাল শুক্রবার দলটির ইসলামপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
দলত্যাগকারীদের মধ্যে ইসলামপুর পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন ধরে ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া আরও পাঁচজন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
নবযোগদানকারী নেতা লাভলু শেখ বলেন, দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। কিন্তু বিএনপি থেকে কোনো মূল্যায়ন পাইনি। সেই হতাশা থেকেই আমরা দলত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছি।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী। এ সময় উপজেলা ও পৌর পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ৬ নেতাকর্মী

আপডেট সময় :