ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

ঈদ উপলক্ষে কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ধারাবাহিকতায় কুড়িগ্রামে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগেই এধরণের সহায়তা পেয়ে এখানকার মানুষজন খুশি।
১৬টি নদ-নদী বেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রাম। এখানকার মানুষজন দরিদ্র সীমার নিচে বসবাস করে। ঈদের সময়ও দরিদ্র মানুষেরা খাদ্যসামগ্রীর আশায় বিত্তবানদের কাছে ছোটাছুটি করে। এমন সময় প্রতি বছরের ন্যায় এবারও ট্রাই ফাউন্ডেশন ঈদের খুশি ভাগাভাগি করে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কুড়িগ্রাম শহিদ মিনার চত্বরে জেলা শহরের বিভিন্ন বস্তি ও চর এলাকার দুই শতাধিক অভাবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও গুড়ো দুধ ১ প্যাকেট। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধীজন। বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ টিউটর, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুস আলী, সাংস্কৃতিক সংগঠক ইকবাল হোসেন বাবলা, দুলাল বোস, মৌসুমী রহমান বুবলী, পার্থপ্রতিম চক্রবর্তী বাবন, আয়োজক সংগঠনের পক্ষে চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক প্রমূখ।
এসময় অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, ট্রাই ফাউন্ডেশন শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। সকলেই ঈদের খুশী ভাগাভাগি করে নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদ উপলক্ষে কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের সহায়তা

আপডেট সময় :