ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে ওপেন বুক এক্সাম অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরগঞ্জের উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন আলোর অনির্বাণ কর্তৃক ওপেন বুক এক্সাম (বই খুলে পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষায় নয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষায় ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবছর উচাখিলা স্কুলের সাবেক শিক্ষক মরহুম শাফী উদ্দিন স্যারের স্মরণে ৫ম বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলোর অনির্বাণের মুখপাত্র আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবছর পারিপার্শ্বিক অবস্থার কারনে শিক্ষার্থী কিছুটা কম হলেও মেধাবীরা অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমধর্মী এ পরীক্ষা চালিয়ে নেয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন। এবছর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবীদের হাতে ১ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে আগামী ২৭ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে ওপেন বুক এক্সাম অনুষ্ঠিত

আপডেট সময় :