ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে মৎস্য চাষী নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবুল কালাম (৬৮) নামে এক মৎস্য ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে সোহাগী ইউনিয়নের আতকা পাড়া নামক স্থানে। নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম সোহাগী বাজারে তার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে আতকা পাড়া নামক স্থানে পৌঁছলে তার মামাতো ভাই আবুল কাসেম (৫৫) তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত কাসেম মমরেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, নিহত কালাম ও কাসেম একই বাড়ির বাসিন্দা এবং তারা মামাতো ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে মৎস্য চাষী নিহত

আপডেট সময় :