ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ঈশ্বরদীতে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে যুবক আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল বুধবার (৮ই এপ্রিল) দুপুর দেড় ঘটিকায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু শিক্ষার্থী সিনথিয়া (৯) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকার আফজাল হোসেনের মেয়ে । সে স্থানীয় দুবলাচাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত মো: আলামিন (৩৪) নাটোর জেলার লালপুর থানাধীন সাদিপুর এলাকার আব্দুল মজিদ এর ছেলে। আলামিন ঈশ্বরদী বিএনপির একজন রাজনৈতিক দলের বড় মাপের নেতার খুব নিকট আত্মীয় বলেও জানা গেছে। ভুক্তভোগী সিনথিয়া বলেন,আমি বিদ্যালয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের অদূরে রাস্তায় আমাকে এই লোকটা আটকায়। এসময় আমাকে আদর করে মাঠের দিকে যেতে বললে আমি দৌঁড়ে পালিয়ে বিদ্যালয়ে চলে যায়। এবং আমি আমার ম্যাডামকে বিষয়টি খুলে বলি। আমার কথা শুনে ম্যাডাম আমাকে নিয়ে দৌঁড়ে রাস্তায় এসে দেখেন উনি উল্টোদিকে চলে যাচ্ছেন। সে সময় আমার চাচাতো ভাই ঐ রাস্তা দিয়ে আসতে থাকলে আমার কান্না দেখে সে থামে এবং আমরা তাকে বিস্তারিত বলি। সব কথা শুনে তিনি ঐ লোকটাকে ধাওয়া দেয়। এর আগে আরও ২ বার এই লোকটা আমাকে কোথায় যেন নিতে চেয়েছে বলেও সিনথিয়া অভিযোগ করেন। সিনথিয়ার দাদা বাদশা বলেন, আমার নাতনিকে অপহরণের চেষ্টা করে এই লোকটা এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে। ওকে আমাদের হাতে ছেড়ে দেন। ওর বিচার আমরাই করব। এলকাবাসী, যুব্বার, শিপন, শাকিল’ জানান আমরা সিনথিয়া কে অপহরনের কথা শুনে এই লোকটাকে ধরতে তাকে ধাওয়া করি। সে ধাওয়া খেয়ে বাঘহাছলা থেকে অরণকোলা হয়ে ঢুলটি এলাকায় পৌঁছালে আমরা তাকে ধরতে সক্ষম হই। এসময় ঢুলটি তেল পাম্পে নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী থানাতে নিয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশাদুর রহমান দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধিকে বলেন,আলামিন নামক এক যুবককে আটকের কথা শুনেছি। তবে ঠিক অপহরণের চেষ্টা কিনা সেটা এখনও নিশ্চিত নই। শিশুটির অবিভাবকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছি। বিস্তারিত জানার পর বলতে পারব আসল ঘটনা। তবে দোষী হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদীতে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট সময় :