ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাভারে র‍্যাবের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ Logo আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার Logo ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম সবজির ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক Logo আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার Logo উল্টো রথযাত্রায় শেষ হলো শেরপুরের আট দিনের জগন্নাথ উৎসব Logo ফুলপুরে ৫ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর হিপ প্রতিস্থাপন অস্ত্রোপচার সফল Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

উল্টো রথযাত্রায় শেষ হলো শেরপুরের আট দিনের জগন্নাথ উৎসব

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আট দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শেষ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) কয়েক হাজার ভক্তের অংশগ্রহণে পৌর শহরের বিভিন্ন সড়কে রথ টানা হয়।

দুপুরে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ রথযাত্রার উদ্বোধন করেন। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা করেন।

উল্টো রথযাত্রাকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সরকারি ডি.জে. মডেল হাইস্কুল মাঠে বসা ঐতিহ্যবাহী মেলাতেও দর্শনার্থীদের ভিড় ছিল।

সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বলে জানান শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ময়নুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উল্টো রথযাত্রায় শেষ হলো শেরপুরের আট দিনের জগন্নাথ উৎসব

আপডেট সময় :