ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাভারে র‍্যাবের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ Logo আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার Logo ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম সবজির ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক Logo আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার Logo উল্টো রথযাত্রায় শেষ হলো শেরপুরের আট দিনের জগন্নাথ উৎসব Logo ফুলপুরে ৫ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর হিপ প্রতিস্থাপন অস্ত্রোপচার সফল Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফুলপুরে ৫ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তরের মানদণ্ড না মানাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সিটি জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা করে এবং পপুলার, ডিজিটাল ও বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

প্রশাসন জানায়, লাইসেন্সের ঘাটতি, অস্বাস্থ্যকর পরিবেশ, নির্ধারিত মান বজায় না রাখা এবং প্রয়োজনীয় সনদবিহীন জনবল দিয়ে সেবা দেওয়ার অভিযোগে এসব জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে ৫ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট সময় :