ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জগন্নাথদেবের রথযাত্রা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার কর্মসূচি শুরু হয়।

দুপুর ৩টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্যসচিব আনন্দ দাশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সনাতনী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে। এ সময় জেলার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথের দড়ি টেনে ধর্মীয় এই আয়োজনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জগন্নাথদেবের রথযাত্রা

আপডেট সময় :