ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া এলাকার উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেসময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক, সেক্রেটারি লুতফর রহমান, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান, মিডিয়া সম্পাদক ইকবাল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সহযোগীতা কামনা করেন প্রার্থী। সেই সাথে আগামী দিনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় কোন অনিয়ম হলে তাও তুলে ধরার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

আপডেট সময় :