সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালন
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলা বর্ষবরণ পালন করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে সকাল ৯টায় জেলা প্রশাসনের চত্ত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন- জেলা প্রশাসক অন্যপূর্না দেব নাথ ও পুলিশ সুপার ফজলে রাব্বি। র্যালি শেষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


















