ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অ-সহযোগিতায় কর্মসূচী বাঁধাগ্রস্থ

কেশবপুরে ৬৮ হাজার শিশুকে টিসিভি ভ্যাকসিন দেয়ার উদ্যোগ

খায়রুল আনাম, কেশবপুর (যশোর)
  • আপডেট সময় : ২০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুরে ৬৭ হাজার ৭৩৫ জন শিশুকে টাইফয়েড কনজুকেটেড (টিসিভি) ভ্যাকসিন দেওয়ার কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কেশবপুর সরকারি হাসপাতালের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় স্থাস্থ্যকেন্দ্রের হলরুমে ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেসসোনা খাতুন, স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা রোকুনুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ প্রমুখ। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১৮ কর্মদিবস শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে। এরমধ্যে কমিউনিটি পর্যায়ে ২৩ হাজার ১৯৪ জন, এরমধ্যে ৩৫ হাজার ৮২ জন শিশু রেজিষ্টেশন করেছে। যার অর্জন-১৫.৪৪%। এছাড়া বিদ্যালয় পর্যায়ে ৪৬ হাজার ৫৪১ জন, এরমধ্যে রেজিষ্টেশন করেছে-২০ হাজার ৯৭৪ জন, অর্জন-৪৬.০৫%। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেয়া হবে। তবে শিক্ষদের ভুল পরমর্শে ভ্যাকসিন কর্মসূচী বাঁধাগ্রস্থ হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, কেশবপুর উপজেলায় ৬৯ হাজার ৭৩৫জন শিশুকে টিসিভি ভ্যাকসিন দেওয়ার কর্মসূচী নিয়ে সরকার কাজ করলেও উপজেলার সাগরদাঁড়ি দাখিল মাদরাসা, সাগরদাঁড়ি কেজি মাদরাসা, ফতেপুর কওমি মাদরাসা, মিপতাহুল উলুম মাদরাসা, ভালুকঘর রাবেয়াতুল উলুম নুরানিয়া কওমি মাসরাসা,ভালুকঘর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, মঙ্গলকোট হামিউল্লাহ কওমি মাদরাসা, কেদারপুর মদিনাতুল উলুম কওমি মাদরাসা, কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাওশালা দাখিল মাদরাসা, বাউশালা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশালা হাফিজিয়া মাদরাসা, পরচাক্রা বাজার হাফিজিয়া মাদরাসা, পচাক্রারা মহিলা কওমি মাদরাসা, হাড়িয়াঘোপ নুরানিয়া মাদরাসা, পাচারই মাধ্যমিক বিদ্যালয়, বড়েঙ্গা দাখিল মাদরাসা, পাঁজিয়া কওমি মাদরাসা, পাঁজিয়া দারুল উলুম কওমি মাদরাসা, উম্মে হাবিবা মহিলা কওমি মাদ্রাসা ও ত্রিমোহিনী মাদরাসাসহ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভুল ফতোয়ার কারনে এসব প্রতিষ্ঠানের শিশুরা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিষ্টেশন করছেন না বলে কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকতারা জানান। সূত্র জানায়, টিসিভি ভ্যাসিন নিলে করোনাসহ বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হবে বলে শিক্ষকরা তাদের অভিভাবদের জানানোর কারনে এসব প্রতিষ্ঠানের শিশুরা ভ্যাকসিন নিতে চাচ্ছে না। এতে সরকারের নেওয়া উদ্যোগ ভেস্তে যেতে বসেছে বলে মনে করেন অভিজ্ঞ মহল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর হোসেন বলেন, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অ-সহযোগিতার কারনে টিসিভি ভ্যাসিন কর্মসূচী বাঁধাগ্রস্থ হচ্ছে। এটা বাস্তবায়নের লক্ষে সাগরদাঁড়ি দাখিল মাদরাসাসহ ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বসবেন এই মর্মে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অ-সহযোগিতায় কর্মসূচী বাঁধাগ্রস্থ

কেশবপুরে ৬৮ হাজার শিশুকে টিসিভি ভ্যাকসিন দেয়ার উদ্যোগ

আপডেট সময় :