কোম্পানীগঞ্জের চরহাজারীতে ধানের শীষের সমর্থনে গণ-মিছিল
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে, চরহাজারী ৩ ও ৬ নং ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে গণ-মিছিল ও নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বাদ মাগরিব উপজেলার শান্তিরহাট ঈদগাঁ মাঠে গণ-মিছিল শেষে চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এমরান হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হারুন অর রশিদ আল-হারুন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন,চরহাজারী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক খোকন,নুর নবী বাবুল, মরহুম আলী আহম্মদ চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম বাবু,চরহাজারী ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি গাজী আলমগীর, চরহাজারী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোরছালিন হোসাইন, আমেরিকাস্থ চরহাজারী প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান,চরহাজারী ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ ফরিদ দুলাল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক আবদুল হক হকসাব,চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেক রাজন,সাবেক ছাত্র নেতা মোহাম্মদ হাসান,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল প্রমূখ।















