ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকেট খেলায় বিরোধে, তরুণ নিহত

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকায় মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন এবং কয়েকদিন আগে বাড়িতে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করলে আরিফকে মারধর করা হয়। স্থানীয়রা তখন পরিস্থিতি শান্ত করেন। তবে শুক্রবার সন্ধ্যায় আবারও হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আকিল জানান, একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্রিকেট খেলায় বিরোধে, তরুণ নিহত

আপডেট সময় :