ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক রুমানা আক্তার এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা। বাজেটে প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যয় খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, জনস্বাস্থ্য, আলোকসজ্জাসহ বিভিন্ন নাগরিক সেবা খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেট প্রণয়নের এ উদ্যোগ অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে পৌর প্রশাসন কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট সময় :