ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

খেলা দেখে দেরিতে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার

শরিফ মাহমুদ, কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তার দুটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচ দেখে সোমবার ভোরে বাড়ি ফেরেন সুমন। দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের স্ত্রী জানান, ভোর ৪টার দিকে সুমন বাড়ি ফেরেন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ঘুম থেকে উঠে তিনি ঘরের ভেতরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, সকাল সাড়ে ৫টার দিকে সুমনের পরিবারের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে অন্যদের সহায়তায় সুমনকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খেলা দেখে দেরিতে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় :