ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

গলাচিপায় ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ

মোঃ বাপ্পি মিয়া, গলাচিপা (পটুয়াখালী)
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাধার থেকে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও গলাচিপা থানা পুলিশের যৌথ উদ্যোগে ৩০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে বোয়ালিয়া খালসহ বিভিন্ন জলাধার থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুজর মোঃ ইজাজুল হক-এর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী জানান, চায়না দুয়ারী জাল মাছের পোনা ধ্বংস করে দেশের মৎস্যসম্পদের অপূরণীয় ক্ষতি করছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের রূপালী সম্পদ রক্ষায় জনসচেতনতার পাশাপাশি অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গলাচিপায় ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ

আপডেট সময় :