ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

গোবিন্দগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০

​গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী।
​গত শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দামোদরপুর শৌলা ও সোনামুখী বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।
​পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি হাই-এস মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি শসা বোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।
​ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চালকসহ ১১ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০

আপডেট সময় :