ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তিন সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫০ শয্যাবিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। স্বাস্থ্যসেবা পেতে উপজেলা এলাকার দেড় লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। এখানে প্রতিদিন চার শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসে। কিন্তু অপারেশন থিয়েটার বন্ধ, এক্স-রে মেশিন তালাবদ্ধ থাকার পাশাপাশি এই হাসপাতালের অত্যাধুনিক মেডিক্যাল ডেন্টাল চেয়ারটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে।
এতে সরকারি এই হাসপাতালে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
অপারেশন থিয়েটার বন্ধ : গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আধুনিক মানের একটি অপারেশন থিয়েটার রয়েছে। হাসপাতালের নতুন ভবনের (বর্ধিত) দ্বিতীয় তলায় ওই থিয়েটার অবস্থিত। কিন্তু ওই অপারেশন থিয়েটারের ভেতরে ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে গুরুত্বপূর্ণ সার্জিক্যাল লাইট, অ্যানেসথেসিয়া মেশিন, অপারেটিং টেবিলসহ অপারেশন থিয়েটারের ফ্লোরজুড়ে।
খসে পড়া পলেস্তারায় মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গত বছরের নভেম্বর থেকে সেখানে সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
তালাবদ্ধ এক্স-রে মেশিন : বহু বছরের পুরনো একটি অ্যানালগ এক্স-রে মেশিন রয়েছে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে। জাপানের তৈরি ‘একোমা-১০০’ মডেলের অ্যানালগ ওই এক্স-রে মেশিন সেখানে প্রথম স্থাপন করা হয় ১৯৮৫ সালে। স্থাপনের পর নতুন অবস্থায় ওই মেশিন টানা কয়েক বছর ভালোভাবে সচল ছিল।
কিন্তু পুরনো হওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এক্স-রে মেশিনটি ঘন ঘন বিকল হওয়া শুরু করে। তা দিয়ে বিভিন্ন রোগী প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষার সেবা পেয়ে আসছিল। এমন পরিস্থিতিতে সেখানে মেডিক্যাল টেকনিশিয়ান (রেডিওলজি) পদটি শূন্য হয়। পরবর্তী সময়ে পদটি পূরণ করা হয়নি। তাই মেডিক্যাল টেকনিশিয়ানের অভাবে এক্স-রেকক্ষটি গত বছরের ২৫ মার্চ থেকে তালাবদ্ধ হয়ে আছে।
মেডিক্যাল ডেন্টাল চেয়ার বিকল : হাসপাতালে দাঁতের চিকিৎসায় ২০১৮ সালের প্রথম দিকে নতুন একটি মেডিক্যাল ডেন্টাল চেয়ার স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের কিছুদিন পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি বিকল হয়ে যায়। পরবর্তী সময়ে তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তখন থেকে অত্যাধুনিক ওই মেডিক্যাল ডেন্টাল চেয়ার অকেজো হয়ে পড়ে আছে। সেখানে ‘মেডিক্যাল ডেন্টাল টেকনোলজিস্ট’-এর দুটি পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা শূন্য রয়েছে। মেডিক্যাল ডেন্টাল চেয়ার বিকলের পাশাপাশি মেডিক্যাল ডেন্টাল টেকনোলজিস্টের অভাবে সরকারি ওই হাসপাতালে আসা দাঁতের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারছেন না কর্মরত ডেন্টাল সার্জন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি
বলেন, ‘এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার অবহিত করেছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তিন সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

আপডেট সময় :