ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গোলাপগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গতকাল শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) উত্তর বাদেপাশা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বাহির পথ, ভোটগ্রহণ কক্ষের উপযোগিতা, বিদ্যুৎ ও পানি সুবিধাসহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হবে।”
অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
এ সময় প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন

আপডেট সময় :