ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও
- আপডেট সময় : ৬৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৬ বছর পর শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুর রহমান বুধবার পরীক্ষার সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এসময় ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় ও ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সরেজমিন পর্যবেক্ষণ করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক হাজার ৫শত ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার সার্বিক অবস্থা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) (ইউএনও) জাহিদুর রহমান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে ।



















