ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

চাঁপাইনবাবগঞ্জে মতিবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘’১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না’’। তিনি বলেন, কারা চাঁদাবাজি আর সন্ত্রাসী করছে জনগণ দেখে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমেই দিবে। বর্তমানে ব্যবসা-বাণিজ্যে দুটি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারমধ্যে একটি হচ্ছে চাঁদাবাজি আরেকটি হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাস আর চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদেরকে রক্ষা করতে হলে প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ যোগ্য নেতৃত্ব। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে গতকাল শনিবার আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব। এই বস্তা পঁচা রাজনীতিতে জনগণের অধিকার অগ্রধিকার দেওয়ার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে অগ্রধিকার দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দল বিরোধী দলকে দমন-নিপীড়নের সর্বোচ্চ জুলুম – নির্যাতন চালিয়েছে। এই ৫৪ বছরের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সন্ত্রাস আর চাঁদাবাজের হাত বদল হয়ে যায়। কিন্তু সন্ত্রাস আর চাঁদাবাজ বন্ধ হয় না। ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এই দেশ থেকে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ হয়নি বরং সন্ত্রাস-চাঁদাবাজের হাত বদল হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই ঠিকাদারদের খাম ব্যতীত কোনো কাজ দেওয়া হয় না। এসব খাম কার বাসায় যায়, কোথায় যায় সবই আমাদের জানা আছে। আগামীর বাংলাদেশে আমরা খাম চালাচালি বন্ধ করবো। কোনো উন্নয়ন মূলক কাজে কোনো ঠিকাদারকে এক টাকাও কাউকে চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। প্রত্যেকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য স্বাধীনভাবে করার সুযোগ লাভের জন্য সন্ত্রাস আর চাঁদাবাজদের ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লার পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে মতিবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় :