ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে ৮০০ হাঁসের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের গাতাবলা এলাকায় এক রাতে রহস্যজনকভাবে প্রায় ৮০০টি হাঁস মা*রা গেছে। ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত হাঁসগুলোর মালিক বানিয়াচং উপজেলার বাসিন্দা। প্রতিদিনের মতো হাঁসগুলো ওই এলাকায় চরাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একসঙ্গে বিপুল সংখ্যক হাঁস মা*রা যাওয়ায় মালিক ও স্থানীয়রা হতবাক হয়ে পড়েন।
হাঁসের মালিকের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবে কেউ বা কারা বিষ প্রয়োগ করে বা অন্য কোনো উপায়ে তার হাঁসগুলো মেরে ফেলেছে বলে তিনি সন্দেহ করছেন। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুনারুঘাটে ৮০০ হাঁসের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় :