ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ!

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই ইউনিয়নের তিন নারী সদস্য (মেম্বার) গত বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে অভিযোগের প্রাপ্তি স্বীকার করে ইউএনও মাহমুদুল হাসান এ বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আজ সকালে সাংবাদিক দের জানিয়েছেন।
প্রাপ্ত ওই অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার ভূমিহীন, দিনমজুর, দু:স্থ ও অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়ার লক্ষে সরকার প্রতি ঈদের প্রাক্কালে ভিজিএফ কার্ডের মাধ্যমে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করে।
কিন্তু অভিযোগ ওঠেছে, উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন তার পরিষদের তিন নারী সদস্যের কাউকেই এতে সম্পৃক্ত না করে তার পছন্দসই লোকদেরকে ওই ভিজিএফের কার্ডগুলো বিতরণ করছেন।
এতে ওই নারী সদস্যরা স্ব স্ব এলাকার ভোটারদের কাছে লজ্জায় ‘মুখ’ দেখাতে পারছেন না।
এ বিষয়ে অভিযোগকারী তিন নারী মেম্বার রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেম বেগম বলেন,’ওই চেয়ারম্যান শুরু থেকেই প্রতিবার ভিজিএফ কার্ড বিতরণের সময় স্বেচ্ছাচারিতা করছেন। আমাদের তিনজনের কাউকেই তিনি কিছু না জানিয়ে তার পছন্দের লোকদের কাছে কার্ড বিতরণসহ নানা অনিয়ম করেই যাচ্ছেন। তাই এবার আমরা নিরুপায় হয়ে ইউএনও স্যারের কাছে এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,’এবারের ঈদে প্রথমে ২০০০ হাজার ভিজিএফ কার্ড পাবো, এমন চিঠি পেয়েছিলাম। কিন্তু কার্যত শেষ পর্যন্ত পেয়েছি মাত্র ২০৮ টি কার্ড। ফলে প্রতি ওয়ার্ডের পুরুষ মেম্বারদেরকেই চাহিদামতো ঠিকভাবে কার্ড দিতে পারি নাই, মহিলা মেম্বারদের দেবো কিভাবে? এছাড়া রাজনৈতিক তদ্বিরেওতো কিছু কার্ড দিতে হয়!”
নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান এ বিষয়ে আজ শুক্রবার সকালে সংবাদমাধ্যম কমী দেরকে বলেন,’বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে পিআইওকে নির্দেশ দিয়েছি। পিআইও জানিয়েছেন, আগামি রবিবার (১৫ মার্চ) চেয়ারম্যানকে আমার কার্যালয়ে তলব করা হয়েছে। সুতরাং সবার কথা শুনে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেযা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ!

আপডেট সময় :