ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিহত

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিহত-আহত মা-বোন। জেলার কালাই উপজেলায় ব্যক্তিগত প্রয়োজনে বাবার কাছে টাকা চাওয়ার জেরে ছেলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আর এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
গতকাল শনিবার (১৪ মার্চ-২০২৬) ইফতারের ঠিক আগ মুহূর্তে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে গোলাপ হোসেনকে (৩০) আটক করেছেন পুলিশ। নিহত আক্কাস আলী (৫৫) উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোলাপ হোসেন ব্যক্তিগত প্রয়োজনে বাবার কাছে টাকা চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বেশ কথা-কাটাকাটি হয়। একপর্যায় গোলাপ ক্ষিপ্ত হয়ে বাঁশের খুঁটি ও ধারালো বঁটি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে তার বাবা আক্কাস আলী গুরুতর আহত হন। এ সময় বাধা দিতে গেলে গোলাপের মা আবেদা বিবি (৪৮) ও তাঁর বোনও আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। নিহত আক্কাস আলীর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিহত

আপডেট সময় :