ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে বকশীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবিরের নেতৃত্বে মৎস্য আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দশানী নদী থেকে ৮০টি চায়না দুয়ারী জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সহকারী পরিচালক মোখলেসুর রহমান, বকশীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশীয় প্রজাতির মাছের প্রজনন মওসুমে মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে বকশীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট সময় :