ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

টুঙ্গিপাড়ায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণহত্যা দিবস (বাংলাদেশ) ও মহান স্বাধীনতা দিবস (বাংলাদেশ) ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বজ্রকণ্ঠ হলরুমে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবস দুটির অনুষ্ঠানমালা সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় জানানো হয়, দিবস দুটি উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া নতুন প্রজন্মের কাছে মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও চেতনা তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং জাতীয় দিবস দুটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও স্থানীয় সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় :