ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। গতকাল বুধবার (৮ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল রাত ১টা ৩৫ মিনিটের দিকে ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে ফরিদুল আলম (৪৮) কে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফরিদুল আলমের বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং আদালতের রায় বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় :