সংবাদ শিরোনাম ::
ডামুড্যায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৯৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী,র সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ডামুড্যা থানা মোঃ রবিউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,উপজেলা শিক্ষা কর্মকর্তা সু কন্ঠ ভক্ত, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন।














