ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জলাবদ্ধতার শঙ্কায় রাজধানী Logo মিরপুরে ভুমিদস্যূর ট্রাষ্টির জমি দখল মার্কেট নির্মান দুই নারী কর্মকর্তা হাতিয়ে নিয়েছে ২ কোটি টাকা Logo ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা Logo নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলেকে কারাদণ্ড Logo জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ Logo পুলিশ সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা Logo কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে ভাঙ্গা বটতলায় ময়লার ভাগাড় Logo বহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নাটোরে পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo বহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৮৭ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে রামদা, হকিস্টিক, স্ট্যাম্প, লাঠি, পাইপ, রড, হেলমেট ও মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের আটটি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, শহিদ ফরহাদ ও ইন্টারন্যাশনাল ইত্যাদি হলে এ অভিযান চালানো হয়। এসময় এসব হল থেকে লাঠি, হকিস্টিক, রামদা, বটি, মদের বোতল, গাঁজা ইত্যাদি পাওয়া যায়।

এ সময় ঢাকা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হোসেন বলেন, যেহেতু আগামী ২০ তারিখ থেকে আমাদের হলগুলোতে সিট বরাদ্দ দেওয়া হবে, তাই আমরা হলগুলো ক্লিন করার চেষ্টা করছি।

অপর সমন্বয়ক মুইনুল ইসলাম বলেন, আজকে সাধারণ শিক্ষার্থী ও হল সুপারদের নিয়ে হলগুলোতে অভিযান চালানো হয়। এতে বিপুল আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, গাজা, হকিস্টিক ইত্যাদি পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা যখন সকালে এখানে আসি, তখন দেখি প্রত্যেকটা হল আগে থেকে খোলা। কারা হল খুলেছে তার দায়ভার হল প্রশাসনকে নিতে হবে।

রসায়ন বিভাগের ১৯-২০ সেশনে শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, আজকে সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্রলীগের নেতাদের রুমগুলোতে তল্লাশি চালিয়েছে। আমাদের হলগুলোতে সাধারণ ছাত্ররা কখনো বুক ফুলিয়ে কথা বলতে পারতো না। তাদের বাক স্বাধীনতা বা গণতন্ত্র চর্চা কোনোটিই ছিল না।

দক্ষিণ হল সুপার আনোয়ারুল হক বলেন, আমরা বার বার বলেছি হলগুলোতে অভিযানের ব্যবস্থা করেন। কিন্তু কখনো কোনো অভিযান করা হয়নি। যেসব শিক্ষকরা অতীতে ছাত্রলীগ করে আসছে বা মন্ত্রী বা এমপিদের যেসব আত্মীয় স্বজন ছিল, তাদের ছত্রছায়ায় তারা এসব করার সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, আমি বার বার বলেছি আমি হল সুপারের দায়িত্বে থাকবো না। কিন্তু তারা বলে এখানে কোনো হল সুপারই আসতে চায় না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

আপডেট সময় :