ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

ত্রিশালে ফ্যাক্ট চেকিং কর্মশালা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে

0-4608x3466-0-0#

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (ডিসেন্ট) ত্রিশালে ফেক্ট চেকিং বিষয়ে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে।
ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালাটি সিজিএস-এর ভালুকা, ত্রিশাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন দ্যা ডিসেন্ট এর সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি বলেন, বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎসে পরিণতহয়েছে। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য সঠিক তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। সিজিএস যে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা একটি বাস্তব ও প্রয়োজনীয় উদ্যোগ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,
ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন প্রমুখ।
নারী সাংবাদিক জান্নাতি বেগম জানান, ‘নারীদের বিরুদ্ধে অনলাইনে হয়রানি বেড়ে যাওয়ায়, তথ্য যাচাই এখন আমাদের জন্য নিরাপত্তার অংশ। এই কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।’
সাংবাদিক মামুনুর রশিদ বলেন, ‘এমন প্রশিক্ষণ নিয়মিতভাবে হওয়া উচিত। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে রিপোর্টিং আরও দায়িত্বশীল হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিশালে ফ্যাক্ট চেকিং কর্মশালা

আপডেট সময় :