ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় পিক-আপের ধাক্কায় যুবক নিহত

বগুড়া অফিস
  • আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার দুপচাঁচিয়ায় পিক-আপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া– – নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। আহত পারভেজ হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকার আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।
দুুপচাঁচিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, পারভেজ হোসেন মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পিছন থেকে একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুপচাঁচিয়ায় পিক-আপের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় :