ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাব্বির কোনো অনুমোদন ছাড়াই ১২০ লিটার ডিজেল মজুতের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা
করে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হক। আদালত অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংশ্লিষ্ট অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দেওয়ানগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, জ্বালানি তেল মজুতের মতো অনিয়ম রোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

আপডেট সময় :