ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগ‌ঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় এক কিশোর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ সদ‌রের উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিসের মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ডুবুরি টিম দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। প্রায় ১৯ ঘণ্টা পর আজ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
নিহত কিশোর মো. রাকিব (১৫)। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামে। তার বাবা শাহাদত মাতাব্বর একজন সৌদি প্রবাসী। উদ্ধারের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, মরদেহ উদ্ধার

আপডেট সময় :