ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন

মোঃ শাহ্ জালাল, নগরকান্দা (ফরিদপুর)
  • আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, অসহায় ও দুঃস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে অলাভজনক সংগঠন সাংবাদিক সমবায় সমিতির ২০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান আহাদকে সংগঠনের অন্যতম উপদেষ্টা সদস্য হিসেবে মনোনীত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে তাঁর অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।
নবগঠিত কমিটিতে দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু সভাপতি, মাইটিভি, দ্য ডেইলি অবজারভার ও এনপিবি নিউজ-এর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি সাধারণ সম্পাদক এবং দৈনিক জনতা-এর প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া ইনকিলাব-এর প্রতিনিধি আবু নাসির হোসেন সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সরেজমিন-এর প্রতিনিধি গোলাম মোস্তফা ও বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মশিউর রহমান মিন্টু সহ-সভাপতি এবং স্টার নিউজ-এর আরিফুজ্জামান হিমন সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন দৈনিক মুক্ত খবর-এর রুবেল চোকদার (দপ্তর সম্পাদক), দৈনিক তৃতীয় মাত্রা-এর সেলিম সরদার (প্রচার সম্পাদক) এবং দৈনিক জনবানী-এর শাহ্ জালাল (কোষাধ্যক্ষ)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভির মনিরুজ্জামান তুহিন ও মোহনা টিভির প্রসেনজিৎ বিশ্বাস।
সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খোলা কাগজ-এর হাসান রাহুল আল ফয়সাল, দৈনিক ডেসটিনির রাসেল মিয়া, দৈনিক গণসংহতির নজরুল শেখ, আইপি টেলিভিশন ৭১ বাংলা টিভির শাহাদাত হোসেন, রিপাবলিক বাংলার সুমন খান, হাফিজুর রহমান, দৈনিক আমার সোনার বাংলাদেশ-এর আবিদ হোসেন এবং বাংলা টিভির নজরুল ইসলাম।
সভায় জানানো হয়, সাংবাদিক সমবায় সমিতির মূল লক্ষ্য হবে সদস্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অসহায় ও দুঃস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ সাংবাদিক ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসা, শিক্ষা, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জনি বলেন, “সাংবাদিক সমবায় সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি হবে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অসহায় ও দুঃস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানো, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা প্রদান, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
কমিটির সভাপতি শফিকুল ইসলাম মন্টু বলেন, “সমবায়ের মূল চেতনা হলো ঐক্য, সহযোগিতা ও আত্মনির্ভরশীলতা। সেই আদর্শকে ধারণ করে সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী কল্যাণভিত্তিক সংগঠন গড়ে তুলতে আমরা কাজ করব। সদস্যদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন, মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাংবাদিক সমবায় সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে।”
সভায় বক্তারা সংগঠনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি, সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং উপদেষ্টা সদস্য মাহবুবুর রহমান আহাদ-এর সার্বিক দিকনির্দেশনায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন

আপডেট সময় :