ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

নান্দাইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে

অভিযুক্ত মোস্তফা

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বছরের এক শিশুকে নৌকায় চড়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে মোস্তফা (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমোদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নান্দাইল মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার মোস্তফা আমোদাবাদ মহল্লার আব্দুর রাশিদের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত মোস্তফা শিশুটিকে নৌকায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে শিশুটিকে বাড়িতে পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের জানান, শিশুটিকে জোঁকে ধরেছে। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি প্রকাশ পায়। পরে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল্লাহ জানান, শিশুটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুর জবানবন্দি নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নান্দাইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় :